ক্রিস্টিয়ানো রোনালদো ও অ্যান্ডারসন তালিস্কার জোড়া গোলে জয় পেয়েছে তাদের দল আল-নাসের। তবে সেটিকে স্বস্তির জয় বলাই চলে!
- সাতক্ষীরায় স্ত্রীর করা যৌতুকের মামলায় স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- * * * *
- দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলে নতুন ব্যাটিং কোচ!
- * * * *
- কোনও হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান
- * * * *
- মালয়েশিয়াকে গুঁড়িয়ে সেমিতে বাংলাদেশ
- * * * *
- ব্রাজিলের বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সম্ভাবনা
- * * * *
ম্যাচ
সুযোগ হাতছাড়া হয়েছে মিয়ানমারের বিপক্ষে প্রথম ম্যাচেই। অন্তত একটি পয়েন্ট নিয়ে হাংজু এশিয়ান গেমস শুরু করতে পারতো বাংলাদেশ। আত্মঘাতী গোল খেয়ে হেরে বসে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ শেষে ওয়ানডে বিশ্বকাপ মিশনে ভারতে পাড়ি জমাবে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশ টাইগার্স বনাম এশিয়ান গেমস স্কোয়াডের ম্যাচে ৩৯ বলে ২৬ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অভিজ্ঞ এই ব্যাটার দলের চাপ কমানোর বদলে উল্টো বাড়িয়েছেন।
২৭.৪ ওভারে পাকিস্তান ৫ উইকেটে ১৩০ রান তোলার পর ঝমঝমিয়ে নামে বৃষ্টি। খেলা কিছুটা সময় বন্ধ ছিল। বৃষ্টি থামায় এখন আবার শুরু হয়েছে। তবে আরও ৩ ওভার কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন হবে ৪২ ওভারের ম্যাচ।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ এশিয়া কাপ সুপার ফোরে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল। সে হিসেবে টস হওয়ার কথা বিকেল ৩টায়। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। এখনও বৃষ্টি (বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫৬ মিনিট) নামায় টস কখন হবে এবং ম্যাচ আদৌও হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। তবে বৃষ্টিতে এ ম্যাচ ভেসে গেলে রানরেটের হিসাবে ফাইনাল খেলবে শ্রীলঙ্কা।
সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপ ফাইনাল নিশ্চিত করেছে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে ২২৮ রানে হারিয়েছিল রোহিত শর্মার দল।
সুপার ফোরে টানা দুই পরাজয়ে এশিয়া কাপ থেকে অনেকটাই ছিটকে পড়েছে বাংলাদেশ দল। কার্যত বিদায়ঘণ্টা বেজে গেলেও কাগজে-কলমে এখনো টিকে আছে সাকিব বাহিনী। ফলে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের ফলের দিকেও চেয়ে থাকতে হচ্ছে। ম্যাচটি রিজার্ভ ডেতেও মাঠে না গড়ালে ক্ষতির মুখে পড়বে লাল সবুজের প্রতিনিধিরা।
বৃষ্টি যেন ভারত-পাকিস্তান ম্যাচের পিছুই ছাড়ছে না। এশিয়া কাপের গ্রুপ লিগ থেকে সুপার ফোর- পাকিস্তান-ভারত দ্বৈরথ মানেই বারবার ভিলেন হয়ে উঠছে বৃষ্টি।
গ্রুপ পর্বের মতো সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচেও বৃষ্টির হানা। ফলে রোববারের ম্যাচ স্থগিত করা হয়েছে। তবে রিজার্ভ ডে থাকায় আগামীকাল সোমবার ফের মাঠে নামবে দু’দল।