গুম হওয়া নেতাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে মৌন মিছিল করেছে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে বিএনপির তিন ইউনিট এ কর্মসূচি পালন করে।