শরীয়তপুরের আংগারিয়া বাজারে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
যত
ভবিষ্যতে বাংলাদেশ ভারতের সঙ্গে ভিসামুক্ত সম্পর্ক চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় দ্বৈরথ কখনো মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। দুই দলের ক্রিকেটাররা মাঠের থেকেও মাঠের বাইরের খেলায় বেশি মগ্ন থাকেন।
যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছে ইউক্রেন। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, তার আশা ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। নানা আয়োজনে আজ দেশজুড়ে পালিত হবে জন্মদিনে অনুষ্ঠান।
মসলার রানী হিসেবে পরিচিত মিষ্টি এবং সুস্বাদু উপাদান এলাচ। এটি খাবারের সুগন্ধের জন্যও পরিচিত। এক প্রকার ভেষজ জাতীয় গাছের ফল এলাচ। রান্নাকে সুস্বাদু করতে এর ভূমিকা অতুলনীয়,আবার ঔষধি হিসেবেও এর গুরুত্ব অপরিসীম। এই গুরুত্বের কারণে এলাচকে মসলার জগতের রানী বলা হয়ে থাকে।
এশিয়া কাপে ভারতের কাছে লজ্জাজনক হারের পর দুর্বল শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছিল পাকিস্তান। এই দুই হারে তাদের ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে যায়। ওয়ানডে র্যাঙ্কিংয়ের তৎকালীন শীর্ষদল হয়েই এমন পারফরম্যান্সের পর পাকিস্তান দলের ড্রেসিংরুমে দ্বন্দ্বের খবর ছড়িয়ে পড়ে। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর নাকি টিম মিটিংয়ে বাক-বিতণ্ডায় জড়িয়েছিলেন অধিনায়ক বাবর আজম ও পেসার শাহিন আফ্রিদি।
যার জীবনে যত ভুল, তার জীবনে তত মঙ্গল বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান।
রাজধানীর মিরপুর কমার্স কলেজের সামনের সড়কে জমে ছিল বৃষ্টির পানি। সেখানে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে ঝালকাঠির একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে।
দেশের তৈরি পোশাক খাতে কর্মশক্তির স্বাস্থ্য ও সুস্থতার জন্য গৃহীত পদক্ষেপগুলোকে টেকসই করতে বিভিন্ন সংস্থার পারস্পরিক সহযোগিতা খুবই জরুরি বলে জানিয়েছেন বিশিষ্টজন। তারা বলেছেন, পোশাক খাতে কর্মীদের প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ।