সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় চাকায় ক্রটি দেখা দেয়ায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের যাত্রা বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার রাত ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে এ ঘটনা ঘটে। পরে যাত্রীদের বিভিন্ন হোটেলে পাঠানো হয়েছে।
যাত্রা
আবার বিটিভিতে শুরু হয়েছে যাত্রাপালার সম্প্রচার। প্রতি বৃহস্পতিবার দুপুর আড়াইটায় প্রচার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা যাত্রাদলের অংশগ্রহণে যাত্রাপালা।
যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার একটি রেস্তোরাঁয় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন প্রায় পৌণে দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দেশের অর্থনৈতিক বাস্তবতা ও উন্নয়ন অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর দর্শন এখনও প্রাসঙ্গিক। তাঁর দেখানো পথেই বর্তমান সংকটের উত্তরণের উপায় নিহিত আছে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রোববার এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবনা বিষয়ক সেমিনারে তারা এসব কথা বলেন।
আজ থেকে যাত্রা শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরের দেশব্যাপী প্রদর্শনীর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, অধিকার আদায়ের আন্দোলন, সংগ্রাম এবং তার অসামান্য কর্মজীবন প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠিত এই ভ্রাম্যমাণ রেল জাদুঘর রেলওয়ের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল জোন থেকে উদ্বোধন করা হবে।
ঈদুল আজহায় ৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৫ দিনে ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত ও ৭৭৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট কাটা যাত্রীরা মঙ্গলবার থেকে রাজধানী ছাড়া শুরু করেছেন। নাড়ির টানে ছোটা যাত্রীদের মধ্যে ছিল আনন্দের হাসি। তারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে, অনলাইনে চেষ্টা করে ট্রেনের টিকিট কেটেছেন।
তাজিকিস্তান থেকে সৌদি আরব। আধুনিক যোগাযোগ ব্যবস্থার সময়ে দুই দেশের মাঝের দূরত্ব খুব বেশি মনে হয় না। কিন্তু কেউ যদি সাইকেলে চড়ে এক দেশে থেকে আরেক দেশে যেতে চায়, তাহলে তা কোনোভাবেই সহজসাধ্য নয়; তবে বিস্ময়কর হলেও সত্য যে, তাজিকিস্তানের তিন বন্ধু এই অসাধ্য কাজকেই বেছে নিলেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় ট্রেন মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে নয়াদিল্লির রেলভবন থেকে ভার্চুয়ালি নতুন এই ট্রেনের যাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
নারীর ক্ষমতায়নের একটি মাইলফলক স্থাপন করলো সৌদি আরব। প্রথমবারের মত সব নারী ক্রু নিয়ে যাত্রা করলো সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। শনিবার কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।