কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়ার ছয় বছর পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল বৃহস্পতিবার থেকে আবার শুরু হতে যাচ্ছে বলে ভ্রমণ পরিচালনাকারীরা এএফপিকে জানিয়েছেন।
যাত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪,৩৬৪ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন। সোমবার সকালে প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় ঐ যাত্রীর ব্যাগে ইয়াবা পাওয়া যায়।
প্লেনের ভেতর বিড়ি জ্বালানোর অভিযোগে এক যাত্রীর বিরুদ্ধে মামলা করেছে ভারতের পুলিশ।
ইরান-ইসরাইল সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ৪০৫ যাত্রী নিয়ে ঢাকায় এসেছে দ্বিতীয় বিশেষ ফ্লাইট।
গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বুধবার (৪ মার্চ) সকালে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের বালীগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সঠিক ও আপডেট তথ্য প্রদানের নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। প্রয়োজনে ২৪/৭ জরুরি যোগাযোগ নম্বর চালু রাখার ওপরও তিনি জোর দেন।
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।
ওমরাহ করতে সৌদি আরবের মক্কা ও মদিনায় যাওয়া ইরানিদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি।
প্রবাসী বাংলাদেশি হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।রবিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। এদের মধ্যে অনেকেই প্রবাসী এবং ইউরোপ বা আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী।