জাতিসঙ্ঘ পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে চারজন মুসলিম ব্যক্তিকে খুন করার দায়ে অবশেষে এক অভিযুক্তকে গ্রেফতার করা হলো।
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে চার মুসলিম খুনের শিকার হয়েছেন। পুলিশ ধারণা করছে, এটি 'হেইট ক্রাইম' হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই নৃশংস হত্যার নিন্দা করেছেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেলেও বাংলাদেশের অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন, তারা দূতাবাস থেকে ভিসা পেতে গিয়ে জটিলতায় পড়ছেন। ফলে অনেক শিক্ষার্থীরই ভিসা আবেদন আটকা পড়েছে।
মহামারীতে কেঁপে উঠা যুক্তরাষ্ট্রের মানুষ ধাক্কা সামলে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই মুখোমুখি হলো আরেক বিরূপ সময়ের। ঠিক দুই বছর আগেই যেখানে কোভিড থেকে বাঁচতে পারাটাই যেন ছিল একমাত্র চাওয়া, সেখানে মানুষকে এখন সম্মুখীন হতে হচ্ছে অনাকাঙ্ক্ষিত নতুন নতুন সঙ্কটের।
মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার চারটি নতুন হিমারস নির্ভুল রকেট সিস্টেমসহ ইউক্রেনকে আরো ২৭০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তায় স্বাক্ষর করেছে।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের বাইরে একটি শপিংমলে এলোপাথাড়ি গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। তবে এক বেসমরিক নাগরিকের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর শহরতলিতে স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে বন্দুকধারীর হামলা হয়েছে। আততায়ীর গুলিতে সেখানে নিহত হয়েছে ৯ জন। পুলিশ সূত্রে খবর, গুলি চালনার ঘটনায় অন্তত ৫৭ জন আহত হয়েছেন।
ট্রাফিক নিয়ম ভেঙেছিলেন চালক। পুলিশ বলা সত্ত্বেও গাড়ি থেকে নামেননি। উল্টে পালানোর চেষ্টা করেছিলেন। সেই ‘অপরাধে’ ৬০টিরও বেশি গুলিতে জেল্যাল্ড ওয়াকারকে ঝাঁঝরা করেদিয়েছিল পুলিশ।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি লরির ভেতর থেকে অন্তত ৪৬টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সঙ্কটাপন্ন আরো অন্তত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে ঘটনাটি ঘটে।