যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
- অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
- * * * *
- যাত্রাবাড়ী ও মুগদা এলাকা থেকে গ্রেপ্তার ২৯
- * * * *
- যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের বাসে আগুন
- * * * *
- গণ বিশ্ববিদ্যালয় শাখা ফার্মাসিস্টস ফোরামের নতুন কমিটি ঘোষণা
- * * * *
- তেজগাঁও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬৭
- * * * *
যুক্তরাষ্ট্র-ইরান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত স্থায়ীভাবে নিরসনের জন্য নতুন একটি শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে এবং উভয় দেশ প্রস্তাবিত সেই চুক্তির খসড়া নিয়ে একমত হয়েছে।
উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ বন্ধে আগামী রোববারের (১৪ জুন) মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশা করা হচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভা এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে। কটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশা করা হচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভা এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় ডলার ও তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে ১১ সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
যুদ্ধবিরতির মেয়াদ আরো দুই মাস বাড়ানোর বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে চুক্তিটি এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা দ্বিতীয় দিনে গড়িয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, প্রথম দিনের দীর্ঘ ম্যারাথন বৈঠকের পর রবিবারও দুই দেশের প্রতিনিধিরা আলোচনার টেবিলে বসছেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তারা। গত ৫০ বছরের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা।
শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকটি টানা দুই ঘণ্টা স্থায়ী হয় বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক আয়োজনে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। নিরাপত্তার অংশ হিসেবে ফেডারেল রাজধানীর রেড জোন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ‘টুইন সিটিজ’-এ স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ডন।
আলোচনার টেবিলে ফের ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করবে তারা। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এ তথ্য জানিয়েছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এ খবর এলো।
পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরানের দ্বিতীয় দফার বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।