মার্কিন সরকার পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান উৎপাদন কর্মসূচি থেকে তুরস্ককে বের করে দেয়ার কথা আনুষ্ঠানিকভাবে আঙ্কারাকে জানিয়ে দিয়েছে। রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রতিবাদে এ ব্যবস্থা নিল ওয়াশিংটন।
- নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রবাসী বিএনপিতে উচ্ছ্বাস, থাকবেন হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে
- * * * *
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- * * * *
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- * * * *
- থানার ফটক ভাঙচুর, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
- * * * *
- একাদশ শ্রেণির আসল বই আসার আগেই নকলে বাজার সয়লাব
- * * * *
যুক্তরাষ্ট্
করোনাভাইরাস সংক্রমণের অত্যন্ত উচ্চ হারের কারণে বাংলাদেশসহ অন্তত দেড়শ’টি দেশ ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, রাশিয়া বা বিশ্বের অন্য কেউ প্রেসিডেন্ট জো বাইডেনকে ভয় পায় না এবং এটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। তিনি মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজের প্রাইম টাইম অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, প্রেসিডেন্ট বাইডেন অন্যান্য দেশের মোকাবিলায় দুর্বলতা প্রদর্শন করছেন যা রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট হয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জর্জ ফ্লয়েড হত্যা মামলায় পুলিশ সদস্য ডেরেক চৌভিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ১২ সদস্যের জুরির একটি প্যানেল মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন। এই মামলায় ডেরেক চৌভিনকে দ্বিতীয় এবং তৃতীয়-ডিগ্রি হত্যা এবং দ্বিতীয়-ডিগ্রি বেআইনিভাবে অনিচ্ছাকৃত হত্যা হিসাবে দোষী সাব্যস্ত করা হয়।
রাশিয়ার ওপর নতুন করে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বচনে হস্তক্ষেপের অভিযোগ এনে বেশ কয়েকজন রুশ কুটনৈতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করেছে বাইডেন প্রশাসন। যার ফলে দু দেশের মধ্যে স্নায়ু যুদ্ধ চরমতম স্তরে পৌঁছেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশে বন্দুক-সহিংসতা এখন মহামারি আকার ধারণ করেছে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে গণ গুলিবর্ষণের ঘটনায় আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর জো বাইডেন এ মন্তব্য করলেন।
যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়াপোলিস শহরে সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্স এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ৮ জন নিহত হয়েছে বলে ইন্ডিয়ানা মেট্টপলিটন পুলিশ সূত্রে জানা গেছে। খবর সিএনএন
নতুন মার্কিন প্রেসিডেন্টে দায়িত্ব নেওয়ার পর আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক আরও অবনতি হয়েছে। ফের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে দুই ক্ষমতাধর দেশের স্নায়ু যুদ্ধ।
আফগানিস্তানের তালেবান বলেছে, সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সরকার তাদের সঙ্গে যে চুক্তি করেছিল ওয়াশিংটন তা লজ্জাজনকভাবে লঙ্ঘন করেছে। কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মাদ নাঈম ওয়ারদাক গতকাল (বৃহস্পতিবার) ইরানের প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন।
আফগানিস্তানে মার্কিন সেনাদের দীর্ঘদিনের যুদ্ধ-সংঘাতের অবসান চান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাকে সরিয়ে নেয়া হবে।