শব্দের চেয়েও পাঁচগুণ বেশি গতিতে চলতে পারে এমন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র। একে বলা হয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এক বিবৃতিতে পেন্টাগন সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে লাহোর
- * * * *
- পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
- * * * *
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
- * * * *
- তিন সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী ঘোষণা সিপিবির
- * * * *
- প্রাচুর্যের মধ্যে থেকেও যারা দুনিয়াবিমুখ
- * * * *
যুক্তরাষ্ট্
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অবস্থানের সময়ও দেশটিতে নিরাপত্তা ছিলো না।রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজের সাথে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুতর ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
করোনা মোকাবেলায় বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে ১১০ কোটি ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন।
মানবিক সহায়তায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ১৮ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত তহবিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এ ঘোষণা দেয় দেশটি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঢাকা যুক্তরাষ্ট্র থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাযজ্ঞের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে ফেরত দিবে বলে প্রত্যাশা করছে। কারণ এ বিষয়ে আইনি প্রক্রিয়াগুলো শেষ করার কাজ চলছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে গত মাসের শেষে বহুজাতিক বাহিনীর প্রত্যাহার কার্যক্রমের মধ্যেই উগ্রবাদী আইএসের তৎপরতা রোধে চালানো মার্কিন ড্রোন হামলায় সাত শিশুসহ ১০ নিরাপরাধ ব্যক্তির নিহত হওয়ায় যুক্তরাষ্ট্রের দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনাকে প্রত্যাখ্যান করেছেন স্বজনেরা।
কাবুলে ড্রোন হামলা চালিয়ে সাত শিশুসহ ১০ বেসামরিক লোককে হত্যার দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইতোপূর্বে বলেছিল, তারা আইএসআইএসের সদস্য। গত মাসে কাবুল ত্যাগ করার সময় ওই হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারে একটি ঐতিহাসিক চুক্তি করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়, মনে করা হচ্ছে চীনকে ঠেকাতে এ উদ্যোগ নিয়েছে বিশ্বের প্রভাবশালী এ তিন দেশ।
বিশ্ব কাঁপানো ৯/১১ হামলার ২০ বছর আজ। যুক্তরাষ্ট্রের মাটিতে ভয়াবহ এই হামলায় নিহতদের স্মরণ করতে গিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।