নিউ ইয়র্ক টাইমসের এডিটোরোরিয়াল বোর্ডকে গতকাল (সোমবার) দেয়া সাক্ষাৎকারে মাজিদ খান জোর দিয়ে বলেন, কাশ্মীর ও আফগানিস্তান আলাদা দুটি ইস্যু, তিনি এ দুটোকে এক করতে চান না। তার দেশ আমেরিকা ও তালেবানের আলোচনার সফলতাও কামনা করা সত্ত্বেও পাক রাষ্ট্রদূত বলেন, অধিকৃত কাশ্মীরে ভারতীয় দমন-পীড়ন খুব খারাপ সময়ে শুরু হয়েছে।
যুদ্ধ
ময়মনসিংহ ও হবিগঞ্জে রবিবার দিবাগত রাতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামিসহ তিনজন নিহত হয়েছেন।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- ওমর ফারুক (৩৫) ও আবদুর রহমান (৪৫)।
নাটোরের লালপুরে ছিনতাই, ডাকাতি, হত্যাসহ ১৫টি মামলার আসামী মানিক ওরফে সুমন পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
দেশ জুড়ে আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে বড়গুনার পুরাকাঠা এলাকায় পুলিশের সাথে গোলাগুলির ঘটনা হয় বলে জানা যায়। এসময় নয়নবন্ড নিহত হন। এ ঘটনায় এএসপি সহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়ায় এক ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে র্যাবের গুলিতে নিহত হয়েছে।নিহত মো. সাইফুল ইসলাম (৩০) উত্তর আমিরাবাদ এলাকার আব্দুস সোবহানের ছেলে।
ঢাকা উদ্যান এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নবী হোসেন (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।