যুবকের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমন (২৫) নামে এক যুবকের মৃত্যুর হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে পটিয়া পৌরসভার কাগজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার স্থানীয় বাসিন্দা মো. ইয়াকুবের পুত্র।

 

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

​জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিকাশ চন্দ্র কর্মকার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের কড়াই ফ্যাক্টরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ​নিহত বিকাশ চন্দ্র কর্মকার বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মকার গ্রামের বাবলু চন্দ্র কর্মকারের ছেলে।

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনন্দ মণ্ডল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

​জয়পুরহাট সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বন্ধ একটি কারখানা থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইমুন হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের কারখানায় এ ঘটনা ঘটে। সাইমুন হোসেন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল এলাকার লোকমান হোসেনের ছেলে।

ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, ২ ঘণ্টার মধ্যেই যুবকের মৃত্যু

ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, ২ ঘণ্টার মধ্যেই যুবকের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই মো. সিয়াম (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে।

সিগারেটের ছাই ফেলতে গিয়ে’ ৩৩ তলা থেকে পিছলে পড়ে যুবকের মৃত্যু!

সিগারেটের ছাই ফেলতে গিয়ে’ ৩৩ তলা থেকে পিছলে পড়ে যুবকের মৃত্যু!

ঘটনাটি ভারতের বেঙ্গালুরুর। সেখানে একটি ভবনের ৩৩তলা থেকে দুর্ঘটনাবশত পড়ে গিয়ে ২৭ বছর বয়সি একজন প্রকৌশলীর মৃত্যু হয়েছে। পুলিশ ধারণা করছে, বন্ধুর ফ্ল্যাটের বারান্দা দিয়ে সিগারেটের ছাই ফেলতে গিয়ে অথবা তাজা বাতাসের জন্য বারান্দায় দাঁড়াতে গিয়ে দিব্যাংশু শর্মা নামের ওই যুবক পা পিছলে নিচে পড়ে যান।