ঝালকাঠির রাজাপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলার একমাত্র আসামি মো. শাহিন হাওলাদারকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
যুবক
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (১৯) এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি। বুধবার (১৪ জুন) বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মো. সোহাগ (৩০) নামে এক প্রিন্টিং ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে নগরীর নিউমার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ শ্যামল বেপারী (৩৮) নামের এক প্রবাস ফেরত ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
মাদারীপুর সদর উপজেলায় সোমবার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোমবার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর ভাটারায় সড়ক দুর্ঘটনায় ইমরান শিকদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভাটারা কোককোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে দিনাজপুরে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় এ ঘটনা ঘটে।বজ্রপাতে মৃতরা হলেন- নুর আলম (২১)। তিনি চিরিরবন্দর উপজেলার খোচনা নয়াপাড়া গ্রামের জমীর আলী ছেলে। অপরজন কুদ্দুস (২২)। তিনি পার্বতীপুর উপজেলার হয়বৎপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে থাক্কা লেগে মো. ফরহাদ (২২) নামে এক যুবক নিহত ও তার বন্ধু আহত হয়েছেন।
ট্রেনে কাটা পড়ে রাজধানীর তেজগাঁও রেলক্রসিংয়ে দুলাল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।