যুবক

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনন্দ মণ্ডল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলাপাড়ায় ইয়াবাসহ যুবক আটক

কলাপাড়ায় ইয়াবাসহ যুবক আটক

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ২৮৬ পিস ইয়াবাসহ মো.রাসেল (৩২) নামের এক যুবককে আটক করেছে। সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসারের গঙ্গামতি এলাকা থেকে তাকে আটক করে। 

 

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনের একটি হোটেলে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে লোকমান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিষয়টি জানাজানি হলেও গত ১০ অক্টোবর (শনিবার) এ ঘটনায় মামলা দায়ের করা হয়। 

 

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

​জয়পুরহাট সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জার্মান পর্যটকের ব্যাগ চুরির ঘটনায় পুলিশ হেফাজতে যুবক

জার্মান পর্যটকের ব্যাগ চুরির ঘটনায় পুলিশ হেফাজতে যুবক

নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ব্যাগের ল্যাপটপ অবশেষে উদ্ধার করেছে পুলিশ। তবে ক্যামেরাটি এখনো উদ্ধার হয়নি। ঘটনার তিন দিন পর রোববার রাতে নাটোর শহরের কাপুড়িয়া পট্টি নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। 

নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামের যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পেছনে একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বন্ধ একটি কারখানা থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইমুন হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের কারখানায় এ ঘটনা ঘটে। সাইমুন হোসেন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল এলাকার লোকমান হোসেনের ছেলে।

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার তেলিজানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

 

রাজবাড়ীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ফুয়াদ চৌধুরী রোহান (২১) নামের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি বাগানের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।