মালিককে বেধড়ক পিটিয়ে ঢাকা থেকে ছিনতাই করা হয় একটি প্রাইভেটকার। পরে সেটি বিক্রি করা হচ্ছিল দিনাজপুরের বিরামপুরে। এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
যুবলীগ নেতা
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা নিহত হওয়ার ঘটনায় করা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবলীগ নেতার নাম সুমন মনা (৪০)।
ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ইয়াসিন শরীফ মজুমদারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের আলোচিত যুবলীগ নেতা রতন মিয়াকে (৪৫) দেশীয় অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত হত্যাচেষ্টা মামলার আসামি সাবেক কমিশনার রাজীব ও সন্ত্রাসী যোসেফের সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নারায়ণগঞ্জের ফতুল্লায় দলীয় ব্যানার লাগানোর সময় আলী আকবর শেখ (৫০) নামের এক জামায়াত নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
সাভারে ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি ও সাভার থানা যুবলীগ নেতা শীর্ষ সন্ত্রাসী হেলাল ওরফে মুরগি হেলালকে গ্রেফতার করেছে পুলিশ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা নয়টি মামলার আসামি মো. খোকন ওরফে এল এক্স খোকনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ছাত্র-জনতার আন্দোলনে বিমানবন্দর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ বিডির সিওও ও যুবলীগ নেতা আমান উল্লাহ চৌধুরীকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
বগুড়া শহর যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর আবদুল মতিন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।