নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছে। শনিবার দিবাগত রাতে দয়ারিয়া-কাশিমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
যুব
কুমিল্লার যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী হত্যা মামলার তদন্তের দায়িত্ব বুঝে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
কাতারে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম(৩৮) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় কাতারের এক হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
রাজধানীর জুরাইনে পেট্রল পাম্পে সহকর্মীদের দেয়া আগুনে দগ্ধ হওয়া সেই যুবক মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার গোপনে সৌদি আরব সফর করেছেন বলে ইসরায়েলের গণমাধ্যম খবর প্রকাশ করেছে।
সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে আগামী মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর চূড়ান্ত উদযাপনে অংশ নিতে বা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে যোগ দিতে ঢাকা আগমনের আমন্ত্রণ জানানো হয়েছে।
সাভারে হেমায়েতপুরে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী সোহেল রানা নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার ঢাকা-আরিচা মহাসড়কে হেমায়েতপুরের আলমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের বাইল্যাখালী এলাকা থেকে দেড় লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। আটক মো. মিজান কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের মো. আমিনের ছেলে।
নরসিংদীর পৌর শহরের ইউএমসি জুট মিল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রাসেল মৃধা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাসেল শিবপুর উপজেলার বাঘাবো এলাকার হানিফ মৃধার ছেলে।
রাজধানীর মিরপুরে গ্রাম থেকে ঢাকায় বন্ধুর কাছে বেড়াতে আসা তুর্কি মুন্না(১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার মিরপুর ১ নম্বর সেকশনের রাস্তার পাশ থেকে এ মরদেহ টি উদ্ধার করে শাহআলী থানা পুলিশ।