চাঁদপুরের শাহরাস্তিতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যক্তিগত গাড়ি পুকুরে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা একটি বিয়ে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ ঘটনা ঘটে।
রাই
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বছরের শেষের দিকে ইসরাইল সফরের অপেক্ষায় রয়েছেন। রোববার এ দুই দেশের নেতার মধ্যে ফোনালাপ চলাকালে তিনি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে একথা বলেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।
হাসপাতালে ভর্তি হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলাম। করোনা থেকে সুস্থ হওয়ার পর শারীরিক নানা সমস্যার কারণে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
অ্যামনেস্টির প্রতিবেদনে ইসরাইলকে বর্ণবাদী বলে আখ্যায়িত করায় অনেক মার্কিন জনপ্রতিনিধি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
দিনাজপুরের বিরামপুর উপজেলায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।
ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের ওপর বর্ণবাদী আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল যে সকল অপরাধ করছে তা বর্ণবাদের সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে এ আন্তর্জাতিক সংস্থাটি।
সিরিয়ার রাজধানী দামিশকের কাছে ইসরাইলের এক মিসাইল হামলা ঠেকিয়ে দিয়েছে সিরীয় সামরিক বাহিনী। সোমবার সামরিক বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়।
সংযুক্ত আরব আমিরাতে প্রথম ইসরাইলি প্রেসিডেন্ট হিসেবে সফরে গিয়েছেন আইজ্যাক হ্যারজগ। দুই দিনের সরকারি সফরে রোববার সকালে আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছান তিনি।
কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে মিনি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ঢাকাই চলচ্চিত্র ও টেলিভিশনের একজন অভিনেত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধারের একদিন পর পুলিশ তার স্বামী ও স্বামীর একজন বন্ধুকে গ্রেপ্তার করেছে।