রাজধানীর ওয়ারীতে মঙ্গলবার (৬ জুন) দিনগত মধ্যরাত ২টা ২৫ মিনিটে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, রাত ২টা ২৫ মিনিটের দিকে ওয়ারীর পুরনো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে।
রাজ
রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মঙ্গলবার (৬ জুন) রাত ৮টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতিবাচক, ধ্বংসাত্মক, মানুষ পোড়ানোর অপরাজনীতি, নির্বাচন প্রতিহত করা-বয়কট করার অপরাজনীতির কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বিএনপি প্রতিনিয়ত সরকারবিরোধী কুৎসা ও বদনাম রটাচ্ছে।
যুক্তরাজ্যের সরকার জানিয়েছে যে, তারা ইউক্রেনে বেশ কিছু স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। গত ১১ই মে এ তথ্য জানালেও দেশটি সংখ্যা প্রকাশ করেনি।স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রগুলো ১৫০ মাইল পর্যন্ত দূরত্বে আঘাত করতে সক্ষম।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌরসদরে মেহেদি মৃধা (২৩) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড। ‘ফ্রিল্যান্সার ডেলিভারি ম্যান’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৮ জুন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিথ্যাচারই বিএনপির একমাত্র সম্বল। বিদেশিদের কাছে রোজ রোজ নালিশ করা ছাড়া তাদের আর কোন কাজ নেই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে গত ৩১ মে। ভর্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহের যে কোনো দিন প্রকাশ হবে বলে জানা গেছে।