রাজ

রাজধানীতে অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার

রাজধানীতে অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসে ৫টি ইউনিট চেস্টায় ৯টায় ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিএনপিকে ভুল পথ থেকে বেরিয়ে নির্বাচনে আসার আহ্বান কৃষিমন্ত্রীর

বিএনপিকে ভুল পথ থেকে বেরিয়ে নির্বাচনে আসার আহ্বান কৃষিমন্ত্রীর

বিএনপিকে ভুল পথ থেকে বেরিয়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আপনারা আবারও ব্যর্থ হবেন, হতাশায় নিমজ্জিত হবেন। তাই এ ভুল পথ থেকে বেরিয়ে আসুন।

জাতীয় নির্বাচনের আগে বিশেষ কর্মসূচি আওয়ামী লীগের

জাতীয় নির্বাচনের আগে বিশেষ কর্মসূচি আওয়ামী লীগের

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটারের দোরগোড়ায় সরকারের উন্নয়ন কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

টানা ১৫ দিনের কর্মসূচি দিলো বিএনপি

টানা ১৫ দিনের কর্মসূচি দিলো বিএনপি

সরকার পতনের একদফা দাবিতে টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।

আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার যেকোনো লড়াইকে ঘিরেই তুমুল উত্তেজনা বিরাজ করে সমর্থকদের মধ্যে। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক প্রতিযোগিতা, বিচ ফুটবল কিংবা ফুটসাল; সব কিছু ছাপিয়ে এই দুই দলের লড়াই মানেই যেন ভিন্ন রকম এক রোমাঞ্চ। এবার কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালের নবম আসরের ফাইনালে মুখোমুখি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফাইনালে লে আলবিসেলেস্তেদের ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।