কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আহসান হাবিব বাদী হয়ে মামলাটি করেছেন।
রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে বিভাগের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে আর কোনো মাফিয়াতন্ত্র চলবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
সম্প্রতি ভারতীয় পুরোহিত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করা ও উক্ত কটুক্তিকে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
প্রকাশ্যে এলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের সভাপতি মোহাইমেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নেতার পরিচয় প্রকাশিত হয়।
স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র্যাঙ্কিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবস্থান ১ হাজার ২৮৩ তম এবং বাংলাদেশের সেরা ১৭০ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান দ্বিতীয় ।
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ ১২ শিক্ষক স্থান পেয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এক দিনের মূল বেতন হিসেবে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রায় ৪৬ লাখ টাকা দিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪) স্থগিত থাকা ভর্তি কার্যক্রম আজ (১০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে।