সোমালিয়ায় সরকার ও মিত্র বাহিনী যৌথ অভিযান চালিয়ে আল শাবাব জঙ্গি গোষ্ঠীকে দেশটির কেন্দ্রীয় অংশগুলো থেকে হটিয়ে দিলেও রাজধানী মোগাদিশুসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের হামলা চালানো অব্যাহত রেখেছিল।
রাষ্ট্র
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের খবর প্রকাশ্যে আসার পর লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশকে বরখাস্ত করা হয়েছে।
এক পাকিস্তানি চিকিৎসককে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। ইসলামিক স্টেটকে (আইএস) সহায়তা দেওয়ার চেষ্টার দায়ে অভিযুক্ত হওয়ার পর তাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইসরায়েলি ও লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে ইতালিতে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এই তথ্য জানিয়েছে।
সাবেক ধর্মমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও শিক্ষা বিস্তারে মতিউর রহমানের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে।
নাইজারের সামরিক শাসকেরা দেশটি থেকে ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া দেশটি রক্ষার জন্য প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোর সৈন্যদের প্রবেশের অনুমতি দিয়েছে। পশ্চিম আফ্রিকান জোট অভ্যুত্থানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করার হুমকি দেয়ার প্রেক্ষপটে দেশটির সামরিক শাসকরা এই সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা কেন দেয় না সেই প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশটি ঘোষণা করেছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। বিএনপিকে কেন দেয় না?
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার দুটি প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।