রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫১টি ইউনিট। তিন ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সুষ্ঠুভাবে এই কাজ পরিচালনার জন্য হানিফ ফ্লাইওভারসহ আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
রাস্তা
লক্ষ্মীপুরের কমলনগরে রোবেনা আক্তার নামে এক বছরের কন্যাশিশুকে পাকা রাস্তায় আছাড় দিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় পুলিশ ওই শিশুর বাবা রহিম মিঝিকে আটক করেছে।
খড় কেনার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন আনিছুর রহমান (৫৮)। ফক্কিনী নদীর ত্রিমোহনী মোড়ে স্টিয়ারিং ভটভটিতে উঠে ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর এলাকায় যাচ্ছিলেন। ভটভটিতে উঠার কিছু পরেই পালপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম বলেছেন, ২০ ফুটের কম চওড়া সড়কের উন্নয়ন পরিকল্পনার জন্য কোনো অর্থ বরাদ্দ দেয়া হবে না।
তেহরানের সঙ্গে রিয়াদের ঘনিষ্ঠতাকে ঘিরে সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্ক নড়বড়ে হয়ে পড়েছিল। সেই সম্পর্ক ঠিক করতে সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
পাবনা প্রতিনিধি: পাবনার আমিনপুর গ্রামে চলাচলের সরকারি রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে নির্বাচিত ইউপি সদস্যর ভাতিজার বিরুদ্ধে। এতে শতাধিক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) হল সংলগ্ন পার্শ্ববর্তী রাস্তা সংস্কারের দাবিতে গাছ দিয়ে রাস্তা অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে গাছ দিয়ে রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এসময় এলাকাবাসীরা একাত্মতা পোষণ করেন।
যশোর প্রতিনিধি:জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেয়ার দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতীকি পরীক্ষা কর্মসূচি পালন করেছেন সাধারন শিক্ষার্থীরা।
পদ্মা নদীর বুক চিরে তৈরি করা ইটভাটায় অবৈধ মাটি পরিবহণে রাস্তাটি স্থানীয় প্রশাসন অপসারণ করেছে। রেববার সকালে পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার নেতৃত্বে অভিযান চালিয়ে হিমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামে পদ্মা নদী ভরাট করে তৈরিকৃত রাস্তাটি অপসারণ করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের নয়। একটি রাজনৈতিক দলের উস্কানিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। ভিডিও ফুটেজ দেখে উস্কানিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’