রায়

নৌকার মনোনয়ন পেলেন আইভী

নৌকার মনোনয়ন পেলেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন তিনি। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ১৬ জানুয়ারি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ১৬ জানুয়ারি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে।মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

সুচি’র রায় পেছালো

সুচি’র রায় পেছালো

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি’র বিরুদ্ধে করা কয়েকটি মামলার রায় ঘোষণা করার কথা ছিল মঙ্গলবার। বার্তাসংস্থা রয়টার্স জানায়, মামলার রায় ঘোষণার দিনক্ষণ পিছিয়ে আগামী ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

ওমিক্রন : ইসরায়েলে বিদেশিদের প্রবেশ নিষেধ

ওমিক্রন : ইসরায়েলে বিদেশিদের প্রবেশ নিষেধ

করোনার ওমিক্রন প্রজাতির ভাইরাস যাতে ছড়াতে না পারে, তাই বিদেশিদের ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ হচ্ছে। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী ১৪ দিনের জন্য তারা বিদেশিদের প্রবেশ বন্ধ করে দিচ্ছেন। ইসরায়েলই প্রথম দেশ যারা ওমিক্রন ঠেকাতে এরকম চরম ব্যবস্থা নিল।

আবারও পিছালো আবরার হত্যার রায়

আবারও পিছালো আবরার হত্যার রায়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় পিছিয়েছে। রায় ঘোষণার নতুন দিন ৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

ইসরায়েলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাপলের মামলা

ইসরায়েলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাপলের মামলা

আইফোন ব্যবহারকারীদের হ্যাকিং টুল দিয়ে নজরদারির অভিযোগে ইসরায়েলি স্পাইওয়্যার ফার্ম এনএসও গ্রুপ এবং তার মূল প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাপল মামলা করছে।

বঙ্গভ্যাক্স মানবদেহে ট্রায়ালের অনুমোদন

বঙ্গভ্যাক্স মানবদেহে ট্রায়ালের অনুমোদন

দেশে তৈরি করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্স মানবদেহে ট্রায়ালের অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।মঙ্গলবার সন্ধ্যায় টিকাটির উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরানের পরমাণু কর্মসূচির উপর ইসরায়েলি হামলার হুমকি বাড়ছে

ইরানের পরমাণু কর্মসূচির উপর ইসরায়েলি হামলার হুমকি বাড়ছে

লোহিত সাগরে কিছু দিন আগেই মার্কিন যুদ্ধজাহাজের সাথে যৌথ মহড়া দিয়েছে ইসরায়েলি, আমিরাতি এবং বাহরাইনের নৌবাহিনী।এই মহড়ার ঠিক আগেই ইসরায়েলের বন্দর নগরী ইলাতের ঠিক উত্তরে একটি মরুভূমির বিমানঘাঁটিতে আরেকটি বিমান মহড়া হয়, যেখানে ইসরায়েল ছাড়াও আরো সাতটি দেশের যুদ্ধবিমান প্রচণ্ড গর্জনে আকাশ কাঁপিয়েছে।

আমিনবাজারে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যার রায় ২ ডিসেম্বর

আমিনবাজারে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যার রায় ২ ডিসেম্বর

সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় রায় ঘোষণার জন্য আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহান উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করে আদেশ দেন।