রিয়া

চকরিয়ায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চকরিয়ায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় তিনটি অস্ত্র, ছয় রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সহজ জয়ে শীর্ষস্থান পাকা করল রিয়াল

সহজ জয়ে শীর্ষস্থান পাকা করল রিয়াল

স্প্যানিশ লা-লিগার খেলায় জিতেই চলেছে রিয়াল মাদ্রিদ। সোসিয়েদাদের মাঠে ম্যাচের শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত দুর্দান্ত ফুটবল খেলে ২-০ গোলে জয় পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

আটঘরিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা, যুবলীগ নেতাসহ আটক ৪

আটঘরিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা, যুবলীগ নেতাসহ আটক ৪

পাবনার আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নের এক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগে যুবলীগ  নেতাসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ এ সময় তাদের কাছ  থেকে ৩টি জিআই পাইপ উদ্ধার করেছে।

নাইজেরিয়ায় প্রথম ওমিক্রন শনাক্ত

নাইজেরিয়ায় প্রথম ওমিক্রন শনাক্ত

নাইজেরিয়ায় প্রথম একজনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হওয়ার পর দেশটি সীমান্তে কড়াকড়ি আরোপ করেছিল। 

ইবিতে সিনিয়র শিক্ষার্থী সিটে থাকতেই দখল নিতে মরিয়া ছাত্রলীগ!

ইবিতে সিনিয়র শিক্ষার্থী সিটে থাকতেই দখল নিতে মরিয়া ছাত্রলীগ!

ইবি প্রতিনিধি :করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবাসিক হলগুলো খোলার পর থেকেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিট দখলের রাজনীতি শুরু করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৈধভাবে সিটে থাকা সিনিয়র শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ না হতেই তাদের সিটগুলো দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে তারা। এ ক্ষেত্রে আগেভাগেই কক্ষে আসবাবপত্র রেখে যাচ্ছে ছাত্রলীগ কর্মীরা। 

বাংলাদেশের সাথে আলজেরিয়া ব্যবসা-বাণিজ্য বাড়াতে আগ্রহী : আলজেরীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের সাথে আলজেরিয়া ব্যবসা-বাণিজ্য বাড়াতে আগ্রহী : আলজেরীয় রাষ্ট্রদূত

আফ্রিকার দেশ আলজেরিয়া বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে আগ্রহী। ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি আজ বুধবার বিকেলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মোঃ জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ব্যবসা-বাণিজ্য বাড়াতে দু’দেশের ব্যবসায়ী পর্যায়ে সমঝোতা স্বারক সইয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ।

সিরিয়ায় ইসরাইলি হামলায় ৪ জন নিহত

সিরিয়ায় ইসরাইলি হামলায় ৪ জন নিহত

সিরিয়ায় বুধবার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় চার জন নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জন বেসামরিক নাগরিক । দেশটিতে লেবাননের হিজবুল্লাহ গ্রুপের অনুগত যোদ্ধাদের একটি ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা একথা জানিয়েছে।

নিক-প্রিয়াঙ্কা জুটির বিবাহবিচ্ছেদের জল্পনা

নিক-প্রিয়াঙ্কা জুটির বিবাহবিচ্ছেদের জল্পনা

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস নয়, তিনি এখন শুধু প্রিয়াঙ্কা চোপড়া। সোমবার সন্ধ্যায় ইনস্টাগ্রাম, টুইটারের প্রোফাইলে নিজের নামের পাশ থেকে জোনাস পদবি মুছে ফেলেছেন বলিউডের 'দেশি গার্ল'।

বুলগেরিয়ায় দুর্ঘটনার পর বাসে আগুন, নিহত ৪৬

বুলগেরিয়ায় দুর্ঘটনার পর বাসে আগুন, নিহত ৪৬

বুলগেরিয়ায় মঙ্গলবার ভোরের দিকে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ার মহাসড়কে পর্যটকদের বহনকারী একটি বাসে দুর্ঘটনার পর আগুন লেগে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার দক্ষিণে দামেস্কে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার মধ্যরাতের সামান্য পরে একটি ফাঁকা বাড়িকে টার্গেট করেছিল তারা। ফলে কেউ হতাহত হননি বলে সিরিয়ার রাষ্ট্র পরিচালিত মিডিয়ার রিপোর্টে এ তথ্য জানা গেছে।