মূল্যস্ফীতির হার বাড়ার ক্ষেত্রে রেকর্ড গড়েছে। এক যুগের মধ্যে এ হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত মে মাসে মূল্যস্ফীতির হার বেড়ে দুই অঙ্কের একেবারেই কাছাকাছি অর্থাৎ ৯ দশমিক ৯৪ শতাংশে দাঁড়িয়েছে, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে টানা তিন মাস মূল্যস্ফীতির হার ৯ শতাংশের ওপরে রয়েছে। মূল্যস্ফীতির হার বেশি মাত্রায় বাড়লেও মজুরির হার বেড়েছে তুলনামূলকভাবে কম।
রেকর্ড
এক মাস আগেও আদা ২০০ থেকে ২২০ টাকায় কেনা গেলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। হঠাৎ করে আদার দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছে ভোক্তারা। রেকর্ড মূল্যে পণ্যটি বিক্রি হওয়ায় অস্বস্তিতে ক্রেতারা।
খুলনায় চলতি মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে প্রায় ৪০ মিনিটে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে তলিয়ে যায় নগরীর রাস্তাঘাট।
ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের দারুণ খ্যাতি আছে মারকুটে ব্যাটিং করার দক্ষতায়। সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। নিজের সেরা দিনে যে কোনো বোলারকেই তুলোধুনো করতে পারেন। বর্তমানে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের এ মৌসুমে খুব একটা সুবিধা করতে পারছেন না।
মহামারির মতো বৈশ্বিক সংকটেও রাজস্ব আদায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রেকর্ড সৃষ্টি করেছিল। যা চলতি বছরেও বিদ্যমান রয়েছে। ২০১৯-২০ অর্থবছরে করপোরেশনের রাজস্ব আদায় ছিল ৫১৩ দশমিক ৯৬ কোটি টাকা। যা ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে যথাক্রমে ৭০৩ দশমিক ৩১ কোটি এবং ৮৭৯ দশমিক ৬৫ কোটি টাকায় উন্নীত হয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্রুততম অর্ধশতরান করলেন যশস্বী জসওয়াল। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১৩ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। আগে লোকেশ রাহুল এবং প্যাট কামিন্সের দখলে ছিল রেকর্ডটি।
খরা পীড়িত স্পেন বলছে, ১৯৬১ সালে রেকর্ড করা শুরু হওয়ার পর থেকে গত মাসটি ছিল সবচেয়ে উষ্ণ ও শুষ্ক এপ্রিল।
চৈত্রের তাপদাহের মতো এই বৈশাখের গরমেও অতিষ্ঠ জনজীবন। মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহে হাঁপিয়ে উঠেছে খেটে খাওয়া মানুষ। অসহনীয় গরম আর তাপদাহে বিমর্ষপ্রাণ প্রকৃতি।
৪৪ দশমিক ১ ডিগ্রিতে সেলসিয়াসে তেঁতে উঠল ভিয়েতনাম। চার বছর আগে ভিয়েতনামে সর্বোচ্চ ৪৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে মোহাম্মদ সালাহর একমাত্র গোল গড়ে দিল পার্থক্য। লিভারপুল ১-০ গোলে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ষষ্ঠ ম্যাচ জিতল এবং টানা নবম গোল করলেন তিনি। ১৩ মিনিটের ওই গোলে ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বকালের শীর্ষ গোলদাতা হলেন মিশরীয় ফরোয়ার্ড।