সমুদ্রপথে মালয়েশিয়া প্রবেশের সময় বহনকারী দুইটি নৌকাসহ কমপক্ষে ৩০০ রোহিঙ্গাকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।সংবাদমাধ্যম দ্য সান ডেইলি এ খবর জানিয়েছে।
রোহিঙ্গা আটক
চট্টগ্রামের আনোয়ারা থেকে ২০ রোহিঙ্গাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। পুলিশ জানিয়েছে, নোয়াখালীর ভাসানচরের আশ্রয়শিবির থেকে তারা পালিয়ে এসেছেন।বুধবার (১ জানুয়ারি) উপজেলার পারকি সমুদ্র সৈকতের পরুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে আটটি শিশু, ছয়জন পুরুষ ও ছয়জন নারী আছেন।
পিরোজপুরের নাজিরপুরে দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পিরোজপুর-ঢাকা মহাসড়কের চিথলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
টেকনাফে নাফনদী সাঁতার কেটে মাদক নিয়ে অনুপ্রবেশকালে ১০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি।
বান্দরবান আলীকদমে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ কালে ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশে সময় তাদেরকে
মিয়ানমার থেকে সমুদ্রপথে অবৈধভাবে অনুপ্রবেশকালে ২১ শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে তিনি সৌদি আরব যাওয়ার জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসেন। তার কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ভাড়া বাসা থেকে চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার ধুরুং বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
ভারতে প্রবেশের সময় ৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কাঁটাতারের বেড়া ও কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কলেজের সামনে এপিবিএন কর্তৃক স্থাপন করা অস্থায়ী তল্লাশি চৌকি ফাঁকি দিয়ে বেরিয়ে আসার সময় উখিয়া থানা পুলিশের হাতে আটক হয়েছে ৩১ জন রোহিঙ্গা।