কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীদের ধরতে যৌথ অভিযান চালিয়েছে র্যাব-১৫, ৮ ও ১৬ এপিবিএন। যৌথ অভিযানে ৮ জন দুস্কৃতিকারী গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
রোহিঙ্গা ক্যাম্পে
আরসা কমান্ডার হাফেজ মোহাম্মদ আলমকে গ্রেফতারের ২৪ ঘণ্টা পার না হতেই উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বশির আহমেদ (১৯) নামে এক মাদরাসা ছাত্রকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এ সময় গুলিতে এক সন্ত্রাসী মারা গেছে বলে পুলিশ জানায়। ঘটনার পর ক্যাম্পে অভিযান চালিয়ে ২ সন্ত্রাসীকে আটক করেছেন এপিবিএন সদস্যরা।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোয় গত সাড়ে পাঁচ বছরে কমপক্ষে ১৬৪টি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্য গত দুই বছরে এ সংখ্যা ছিল সবচেয়ে বেশি।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হয়েছেন। পরে সংঘবদ্ধ রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। কেউ আইন ভঙ্গ করার চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
কক্সবাজার উখিয়া কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠী আরসার সাথে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বন্দুকযুদ্ধে আব্দুল মজিদ ওরফে লালাইয়া নামে রোহিঙ্গা নিহত হয়েছেন।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আরো একজনকে হাসপাতালে নেয়া হয়েছে।মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে উখিয়া উপজেলার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃ্ত্তদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকে এ ঘটনা ঘটে।