নওগাঁয় র্যাব হেফাজতে আটক নারী অসুস্থ হওয়া ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই মধ্যে একটি তদন্ত কমিটি হয়েছে। তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
- * * * *
- পাকিস্তানে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
- * * * *
- ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইনস বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
- * * * *
- মুঠোফোন না পেয়ে মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
- * * * *
- বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, কোন রুটে কত?
- * * * *
র্যাব
কিশোর গ্যাং এর দৌরাত্ম রোধে রাজধানীর বিভিন্ন এলাকায় র্যাব বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসময় নানা ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
বাংলাদেশে পুলিশের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব এবং এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা নিয়ে 'ঘাবড়ানোর কিছু নেই' বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি দমনে র্যাব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে র্যাব সদস্যরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। রবিবার (১৯ মার্চ) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, জঙ্গিবাদ নির্মূলে র্যাব সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে গ্রেড-১ পদে পদোন্নতি দেয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সক্ষমতা বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাটে অভিযান চালিয়ে তারা ইন্টারন্যাশনাল টোব্যাকোর স্মার্টব্ল্যাক, সানমার, পিকক ও নেক্সাস ব্র্যান্ডসহ নামী ব্র্যান্ডের ও দেশীয় কম্পানির রাজস্ব ফাঁকি দেওয়া সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম র্যাব-৭।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে শহরের সোনার মোড়ে র্যাব ও নৌকা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে আইন-শৃঙ্খলাবাহিনী।
কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং এলাকায় বিদেশী ২৪ ক্যান বিয়ারসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।