তিন দফা দাবিতে ‘লংমার্চ টু যমুনা’ অভিমুখে রওনা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার দুপুর সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এ লংমার্চ শুরু করেছেন শিক্ষার্থীরা।
লংমার্চ
আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে বুধবার (১৪ মে) বেলা ১১টায় যমুনার উদ্দেশে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার (৮ ডিসেম্বর) ঢাকার ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপির প্রদানের পর এবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপির তিন সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ ও একতরফা বাঁধ ভাঙার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী বাঁধ ভেঙেছে ইনকিলাব মঞ্চ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাজধানী ইসলামাবাদ অভিমুখে ডাকা লংমার্চ বাতিল করেছেন। বিশৃঙ্খলার আশঙ্কায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। সেইসাথে আগাম নির্বাচনের দাবি জোরদার করার লক্ষ্যে প্রাদেশিক পরিষদগুলো থেকে তার দল পদত্যাগ করবে বলেও ঘোষণা করেছেন তিনি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান হাসপাতাল থেকে ছাড়া পেয়ে লাহোরে তার জামান পার্ক বাড়িতে ওঠেছেন। আর তার দলের লংমার্চ মঙ্গলবার তার গুলিবিদ্ধ হওয়ার স্থান ওয়াজিরাবাদ থেকে আবার শুরু হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তিনি রাওয়ালপিন্ডিতে লংমার্চে যোগ দেবেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসক। তবে তার পায়ে এখনো বুলেটের কিছু অংশ রয়ে গেছে। ফলে তার অস্ত্রোপচার দরকার। তবে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার বেলা ১১টায় আবার ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু হবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান বলেছেন, আগামী শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ লংমার্চে অংশ নেবে তার সমর্থকেরা। আগাম নির্বাচনের দাবিতে তিনি এই প্রতিবাদী মার্চের ডাক দিয়েছেন বলে জানিয়েছেন।
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে রাজধানী থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীতে লংমার্চে হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেছেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা৷