লক্ষ্মীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় সিএনজিতে থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছে।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে শিশু লামিয়া হত্যা মামলায় আরেক আসামি হারিছ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।
লক্ষ্মীপুরে ১৫ কেজি গাঁজাসহ তিন নারীকে আটক করেছে নৌ পুলিশ। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সদর উপজেলার মজুচৌধুরীরহাট লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।
লক্ষ্মীপুরে বালুভর্তি ডাম্প ট্রাক চাপায় হাবিব নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে নুরনবী নামে এক প্রবাসীর বসতঘর ও একটি ফলের গোডাউন পুড়ে গেছে।
লক্ষ্মীপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। নারী পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটের শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে উপস্থিতি বাড়তে শুরু করেছে।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরে। জোয়ারের পানিতে জেলার কমলনগর নাসিরগঞ্জ এলাকায় ১০০ মিটারেরও বেশি বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে করে এ এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার, এছাড়া অতিরিক্ত ৩ থেকে ৪ ফুট জোয়ারের পানি লোকালয়ে ঢুকে উপকূলীয় এলাকার ৬৫ থেকে ৭০ হাজার মানুষ হাঁটু পানিতে ভোগান্তির শিকার হন।
ক্রমশ ধেয়ে আসতে থাকা ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় লক্ষ্মীপুরে প্রস্তুত রাখা হয়েছে ১৮৯ টি আশ্রয়কেন্দ্র। এছাড়া ৬৪টি মেডিকেল টিমও গঠন করার হয়েছে।
লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে নাফিজা মোবারক মাদিহা (৮) ও মো. ওমর (৫) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।