রাজধানীর ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় সময় লরির ধাক্কায় মো. কামাল (৩৫) নামে পথচারী নিহত হয়েছেন
- সুন্দরবনের ডাকাত বাহিনী প্রধান মেজ জাহাঙ্গীর অস্ত্র ও গোলাবারুদসহ আটক
- * * * *
- কালিগঞ্জে গৃহবধূ হত্যা ও পিতার মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন; ওসির অপসারণ দাবি
- * * * *
- প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ
- * * * *
- প্রাইম ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- * * * *
- প্রিমিয়ার ব্যাংকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি
- * * * *
লরির ধাক্কা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লরির ধাক্কায় সাব্বির হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় তেলের লরির ধাক্কায় মো. ইমন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি লরি। এতে লরির হেলপার মো. সাব্বির হোসেন (২১) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাটি ঘটে বুধবার ভোরে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ভাটিয়ারী অক্সিজেন এলাকায় তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মীরসরাইয়ে লরির ধাক্কায় আলিফা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার মীরসরাই উপজেলা সদরের কলেজ রোডের মাথায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফা আক্তার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি গ্রামের মো. ফেরদৌসের মেয়ে। সে পশ্চিম হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পিরোজপুর ইউনিয়নের আষারিয়াচর ব্রীজের ওপর মালবাহী লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন।
মালয়েশিয়ার জোহর রাজ্যে লরির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি ব্যক্তি।
নীলফামারীর সৈয়দপুরে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) দুপুরে শহরের ওয়াপদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর মেরুল বাড্ডায় রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় ফরিদ মিয়া (৬৫) নামে একজন নৈশপ্রহরী নিহত হয়েছেন।