রংপুরের পীরগঞ্জে বিপুল চন্দ্র বর্মন (৪২) নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ ও তার চার্জার ভ্যান ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
লাশ উদ্ধার
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের পাঁচ দিন পর শফিকুল ইসলাম (৩৮) নামে এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মানিকগঞ্জ সদরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক নারীর মস্তক বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যার দিকে উপজেলার চরকৃষ্ণপুর এলাকার ধলেশ্বরী নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুপুরে চরকৃষ্ণপুর ঘাট এলাকায় নদীতে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া উত্তরপাড় এলাকায় হলতা নদী থেকে নিখোঁজের একদিন পর মো. জিহাদ (১৩) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বান্দরবানে খরস্রোতা সাঙ্গু নদী থেকে পানি তোলার জন্য বসানো পাম্পের পাইপ লাগানোর সময় স্রোতে ভেসে নিখোঁজের দুদিন পর শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নুরুল আলম (৫২)। বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় সাঙ্গু নদীর পাইনছড়া মুখ এলাকায় লাশটি পাওয়া গেছে।
বরিশাল নগরের একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরের ৪ নম্বর ওয়ার্ডের রোকেয়া আজিম সড়কের একটি বাসার দ্বিতীয় তলার তালাবদ্ধ কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পাগলা নৌ পুলিশ। এ সময় নিহতের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ধূসরকালো ফুলহাতা শার্ট। তবে উদ্ধারের সময় শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া সাঈফ (৯) ও রোহান (৮) নামের দুই শিশুর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রাম আমতলী বাজার এলাকায় একটি পরিত্যক্ত ডোবা থেকে শুক্রবার দুপুরে এক ব্যক্তির গলিত (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের ১৩ দিন পর খাজু মিয়া (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।