যুক্তরাষ্ট্রের মিনেসোটায় একটি বাড়ি থেকে তিন শিশুসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।
- অক্টোবরে গতি ফিরল অর্থনীতিতে, কৃষি ও উৎপাদন খাতে আশার আলো
- * * * *
- দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৮.২৭ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে ১০ শতাংশ পার
- * * * *
- ট্রাম্প ভেতরে থাকার সময় হোয়াইট হাউসের কাছে গাড়ি দুর্ঘটনা
- * * * *
- গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
- * * * *
- কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ
- * * * *
লাশ
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ নিহত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলীর মৃতদেহ বিকেলে ভাঁড়ারায় পৌঁছুলে এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়। পরিবারের সদস্যরাসহ সমর্থকরা কান্নায় ভেঙে পড়েন।
ঢাকা-বরিশাল নৌ-রুটের যাত্রীবাহী বিলাসবহুল এমভি কুয়াকাটা-২ লঞ্চ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে লঞ্চটির নিচতলায় পেছনের দিকে স্টাফ (গ্রিজার/লস্কর) কেবিন থেকে এই লাশ উদ্ধার করা হয়।
ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ভারতের নদিয়ায়। কুয়াশা ও বেলাগাম গতির কারণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতায় চিকিৎসাধীন আরো ১৪ জন। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বাবুপাড়া রেল কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
নেত্রকোনা পৌর এলাকার নাগড়া বিএডিসি ফার্মের উত্তরে রুহুল আমিনের বাসা থেকে আব্দুল কাইয়ুম (৩৩) ও তার দুই বছরের শিশুপুত্র শাকিলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
রাজধানীর গুলশানে সানা রেজওয়ান (১৪) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শনিবার ভোরে গুলশান-২-এর ৪১ নম্বর রোডের ৪৮/১ নম্বর বাড়ির সামনে থেকে সানার লাশটি উদ্ধার করা হয়।
পাবনা প্রতিনিধি:পাবনা বেড়ায় ইঞ্জিন চালিত নৌকা থেকে যমুনা নদীতে পড়ে কবিরাজ দয়াল প্রামাণিক (৬৫) নামের এক বৃদ্ধ নিখোঁজ হবার ২ দিন পর তার মৃতদেহ পাওয়া গেছে। বুধবার (০৩ নভেম্বর) বিকেলে উপজেলার কাজিরহাট এলাকা থেকে নগরবাড়ি নৌ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
ঢাকার কামরাঙ্গীরচরের হুজুর ঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবিতে এক নারী ও একশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- রেখা (২৯) ও সানজিদা (৮)।সোমবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা এলাকার একটি বাসা থেকে শাশুড়ি ও পুত্রবধূসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি শিশু আহত হয়েছে।