শেষ ষোলতে স্থান পাবার জন্য নেদারল্যান্ডের প্রয়োজন ছিল একটি মাত্র পয়েন্ট। গ্রুপের প্রথম ম্যাচে সেগোলকে ২-০ গোলে হারালেও পরের ম্যাচে ১-১ গোলে ইকুয়েডরের সঙ্গে ড্র করেছিল ডাচরা।
- ভেদরগঞ্জে মাদকবিরোধী বার্তা নিয়ে ৬ কিমি ম্যারাথন
- * * * *
- চট্টগ্রামে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে সপ্তম জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত
- * * * *
- রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২
- * * * *
- রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- * * * *
- শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
- * * * *
ল্যান
মিডফিল্ডার কাসেমিরোর একমাত্র গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে কাতার বিশ^কাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও সুইজারল্যান্ড। স্টেডিয়াম ৯৭৪-এ এই ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে। দু’দলের জন্যই এটা টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ।
প্রথম ম্যাচে জিতলেও কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ড্র করলো নেদারল্যান্ডস ও ইকুয়েডর।
আজ গ্রুপ-এ’র ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১-১ গোলে ড্র করে নেদারল্যান্ডস ও ইকুয়েডর। এই ড্র’তে ২ ম্যাচে সমান ৪ করে পয়েন্ট দু’দলের। এ ম্যাচ জিতে শেষ ষোলোর পথে এগিয়ে যাবার সুযোগ ছিলো দুই দলেরই।
বড় জয় দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ডকে রুখে দিলো যুক্তরাষ্ট্র। আজ গ্রুপ-বি’র ম্যাচে ইংল্যান্ডের সাথে গোলশূন্য ড্র করে যুক্তরাষ্ট্র। এই ড্র’তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইংল্যান্ড। ২ ম্যাচে ইরানের ৩, যুক্তরাষ্ট্রের ২ ও ওয়েলসের ১ পয়েন্ট আছে। শেষ রাউন্ডের ম্যাচে নিশ্চিত হবে গ্রুপ থেকে শেষ ষোলোর টিকিট পাবে কোন দু’টি দল।
থাইল্যান্ডে মঙ্গলবার পুলিশ আবাসনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে একজন নিহত এবং দুই ডজনেরও বেশি লোক আহত হয়েছে। প্রাদেশিক গভর্নর এ কথা বলেছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াতে এ হামলার ঘটনা ঘটে।
জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলো ইংল্যান্ড। ইরানের বিপক্ষে ৬-১ গোলের বড় জয় পেয়েছে হ্যারি কেইনের দল। বিশ্বকাপে শুভ সূচনা করেছে থ্রি লায়ন্স বাহিনী। গোটা ম্যাচজুড়ে ছিল ইংলিশদেরই আধিপত্য। এই দিন জোড়া গোল করেছেন বুকায়ো সাকা। এ জয়ে শেষ ষোলতে উঠার পথ সহজ হয়ে গেল ইংল্যান্ডের সামনে।
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার পর জরুরি মিটিং ডেকেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলোর জোট জি-৭।
ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডে একটি রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে দু’জন নিহত হয়েছেন। এরপর-ই জরুরি বৈঠকে বসে ন্যাটোর শীর্ষ নেতারা।
রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রটি পোল্যান্ডে ইউক্রেনীয় সেনারা নিক্ষেপ করেছে বলে প্রাথমিক তদন্ত শেষে যুক্তরাষ্ট্র জানিয়েছে।