শরীরের গন্ধ কেবল অস্বস্তিদায়ক নয়; এটি আপনার স্বাস্থ্যের প্রতিচ্ছবি। শরীরে হঠাৎ দুর্গন্ধ হতে শুরু করলে তাই উপেক্ষা না করে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখুন। প্রয়োজনে জীবনযাত্রার অভ্যাস পরিবর্তন করুন। শরীরে দুর্গন্ধ হলে তা থেকে মুক্তি পেতে আপনাকে কিছু অভ্যাস মেনে চলতে হবে।
শরীরে দুর্গন্ধ
গরমকাল আসলেই অনেকের মূল সমস্যা হয়ে দাঁড়ায় শরীরের দুর্গন্ধ। সুগন্ধি সাবান বা শাওয়ার জেল দিয়ে স্নান করেও অনেক সময়ে গায়ের দুর্গন্ধ যাচ্ছে না। বাইরে বের হলে ব্যাগে মোবাইল, হেডফোনের পাশাপাশি পকেট ডিওডোরেন্ট রাখাও এখন একান্ত জরুরী হয়ে দাঁড়িয়েছে।