রাশিয়া বলেছে, দেশটির সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহর ছেড়ে চলে এসেছে। এর কারণ হিসেবে মস্কো বলেছে, ইউক্রেনের সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়ার হাত থেকে বাঁচতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাশিয়ার সেনারা ওই শহর ছেড়ে দিয়ে সুবিধাজনক ফ্রন্টের দিকে চলে গেছে।
শহর
বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকা আবারো বিশ্ব দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে।বুধবার সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৪ রেকর্ড করা হয়েছে।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে থাকা উপকূলবর্তী শহরগুলো বিশ্বের অন্য যেকোনো জায়গার চাইতে দ্রুতগতিতে তলিয়ে যাচ্ছে। এর ফলে কোটি কোটি মানুষ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বর্ধিত ঝুঁকিতে পড়ছেন। এক নতুন গবেষণায় এসব কথা বলা হয়েছে।
শুক্রবারও ঢাকার বাতাসের মান ‘মধ্যম’ অবস্থায় রয়েছে। সকাল ৯টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৫ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা ৩১তম স্থানে রয়েছে।
খুলনার পাইকগাছায় শিবসার জোয়ারে অতিরিক্ত পানির চাপে পৌরকর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে নদীর বুক চিরে গড়ে ওঠা শহর রক্ষাবাঁধ ভেঙে সদরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে থানা সদরের সামনে নির্মিত বঙ্গবন্ধু চত্ত্বর, কাঁচা বাজারসহ নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র রিপোর্ট বলছে, ২০২১ সালে দেশের বড় শহরগুলির মধ্যে সব থেকে নিরাপদ কলকাতা। ভারতের যে বড় শহরগুলির জনসংখ্যা ২০ লাখের বেশি, একমাত্র সেই শহরগুলির তথ্যের ভিত্তিতেই এই রিপোর্ট বানায় এনসিআরবি।
একদিন আগে ‘অস্বাস্থ্যকর’ থাকার পর শুক্রবার সকালে ঢাকার বাতাসের মানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।সকাল ৯টার দিকে রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৮ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৭তম স্থানে রয়েছে। এ স্কোর জানান দিচ্ছে যে, ঢাকার বাতাসের মান এখন ‘স্বাভাবিক’ পর্যায়ে এসেছে।
দাবানল ধেয়ে আসছে বলে স্পেনের বিভিন্ন শহর থেকে মানুষ পালাচ্ছে। অ্যানন দে মনকায়ো থেকে এক হাজার ৫০০ মানুষকে সরিয়ে দেয়া হয়েছে।
বর্ষা মৌসুমের কারণে মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় ঢাকার বাতাসের মান 'মধ্যম' অবস্থায় রয়েছে।শনিবার সকাল ৮টা ৪২ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৫ রেকর্ড করা হয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬তম স্থানে রয়েছে।
বিশ্বের দূষিত শহরেরর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বুধবার ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯০ রেকর্ড করা হয়েছে।