বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অকুতোভয় শহীদ ডা. শামসুল আলম মিলনের আত্মদানে হারানো গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়।
শহীদ ডা. মিলন
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে। আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে এসময় শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের প্রতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পক্ষ থেকে আজ সকাল ৮টায় তার সমাধিতে ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস আজ। ১৯৯০ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের গুপ্তবাহিনীর গুলিতে শহীদ ডা. শামসুল আলম খান মিলন নির্মমভাবে নিহত হন।
আজ শনিবার, শহীদ ডা. মিলনের ৩০তম শাহাদাত বার্ষিকী। ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় গুলিতে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন।