গেল কোরবানি ঈদে সিনেমা হলে ‘তুফান’ তুলেছিলেন শাকিব খান। আসছে রোজার ঈদে করবেন ‘বরবাদ’। তারপর কোরবানি ঈদে চলাবেন ‘তাণ্ডব’। কবে শুটিং শুরু হবে ‘তাণ্ডবে’র? এবার জানা গেল সে খবর।
শাকিব
অনেক স্বপ্ন নিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দল কিনেছিলেন। কিন্তু স্বপ্ন যেন দুঃস্বপ্ন হয়ে এসেছে তার এবং তার দলের জন্য।
দেশসেরা চিত্রনায়ক শাকিব খান ব্যক্তিজীবনে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন। তাদের দুজনের বাইরে আরও এক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। যার নাম পূজা চেরী।
শাকিব খান তার শুটিং ফ্লোরে থাকা ছবি ‘বরবাদ’ এর বেশীরভাগ শুটিং সম্পন্ন করেছেন। বাকি অংশের শুটিং করতে আবারো মুম্বাই উড়াল দিচ্ছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।
বিপিএলের এবারের আসরে প্রথম তিন ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের দল আজ মাঠে নেমেছে নিজেদের চতুর্থ ম্যাচে। আজকের ম্যাচে ঢাকার প্রতিপক্ষ রংপুর রাইডার্স, টসে জিতে ঢাকাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর। এদিকে ঢাকার হয়ে এবারের আসরে আজই প্রথম একাদশে জায়গা পেয়েছেন সাব্বির রহমান।
পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। বিপিএল নিয়ে শুরু থেকেই সরব এই চিত্রনায়ক। নিজ দলের সকল কর্মকাণ্ডেই অংশ নিচ্ছেন তিনি। রোববার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ক্যাপিটালসের জার্সি উন্মোচন করেছেন শাকিব খান।
বিপিএলের আসন্ন আসরে নতুন মালিকানার দল ঢাকা ক্যাপিটালস। তারকা অভিনেতা শাকিব খানের মালিকানায় থাকা দল নিয়ে আছে বাড়তি কৌতুহল।
ঈদ মানেই সিনেমা হলে দর্শকদের ভিড়। যদি শাকিব খানের সিনেমা মুক্তি পায়, তাহলে তো কথাই নেই। বাড়তি উন্মাদনা যোগ হয় দর্শক হৃদয়ে। প্রতি ঈদেই ভক্তদের জন্য সিনেমা নিয়ে আসেন শাকিব। সেই ধারাবাহিকতায় আগামী ঈদেও আসছে শাকিবের সিনেমা।
‘তুফান’ দিয়ে পরিচালক রায়হান রাফী শাকিবিয়ানদের পাশাপাশি সাধারণ সিনেমাপ্রেমীদের মাঝে ছড়িয়ে দিয়েছেন সুপারস্টার শাকিব খানকে। এ নির্মাতার প্রতি আস্থা আছে কিং খানের।
আসছে ঈদে ‘বরবাদ’ হবেন শাকিবিয়ানরা। এটাই যেন পণ তাদের । পরিচালক মেহেদী হাসান হৃদয়ও তাদের মনোবাসনা পূরণ করতে প্রস্তুতি সম্পন্ন করেছেন। শেষ হয়েছে প্রথম লটের শুটিং। এরইমধ্যে নতুন খবর। ‘বরবাদ’-এর আইটেম গানে দেখা যাবে টলিউড অভিনেত্রী নুসরাত জাহান।