বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সাল থেকে প্রতি দুই বছর পর পর সম্মানজনক ‘বঙ্গবন্ধু শান্তি পদক’ দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
শান্তি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমরা কাউকে ছাড় দেব না। যে কোনো মূল্যে অপরাধীদের দমন করবো। তারা যেন অপরাধ করার চিন্তাও না করে সে কাজ আইনশৃঙ্খলা বাহিনী করছে। জলদস্যুতা আপনাদের জীবনে কখনও শান্তি ফিরিয়ে আনবে না। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন সমস্ত উপকূলীয় অঞ্চলকে আমরা জলদস্যু-ডাকাত মুক্ত করবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে আমরা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশন ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক ফোরামগুলোতেও আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ ও অবদান রাখছি। ১৯৯৭ সালে আমরা জাতিসংঘে কালচার অব পিস অর্থাৎ শান্তির সংস্কৃতি এই প্রস্তাব আমি উত্থাপন করি; যা ১৯৯৯ সালে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরবর্তীতে জাতিসংঘ ২০০০ সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অব কালচার অব পিস হিসেবে ঘোষণা করে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ব্যালটের মাধ্যমে আজ (২৯ মে) সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে অবাধ-সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে কমিশনের পক্ষ থেকে নেয়া হয়েছে সার্বিক ব্যবস্থা।
রাজধানীর শান্তিনগরে একটি ১২তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়িতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুশৃংঙ্খলভাবে সকলে তার মূল্যবান ভোট প্রদান করছে।
যশোরের ভারত সীমান্তবর্তী তিনটি উপজেলা ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়।
ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছে আরব দেশগুলোর জোট ‘আরব লীগ’।
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে আজ শনিবার। বিকেল সাড়ে ৩টায় মোহাম্মদপুর আড়ংয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে শনিবার দুপুর আড়াইটায় ১৮টি শর্তে শান্তি ও উন্নয়ন সমাবেশ করার অনুমতি পেয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।