শাহবাগ

শাহবাগে আবারও ৩৫ প্রত্যাশীদের বিক্ষোভ

শাহবাগে আবারও ৩৫ প্রত্যাশীদের বিক্ষোভ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর পরিবর্তে ৩৫ বছর করার দাবিতে আবারও বিক্ষোভ সমাবেশ করছেন আন্দোলনকারীরা।বুধবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগ থানার উল্টো পাশে বিক্ষোভ ও সমাবেশ শুরু হয়েছে।

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না ৩৫ প্রত্যাশীরা

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না ৩৫ প্রত্যাশীরা

চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ প্রজ্ঞাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ৩৫ প্রত্যাশীরা। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। 

শাহবাগে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ

শাহবাগে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ

সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে হাজার হাজার কর্মীকে।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে সমাবেশ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে সমাবেশ

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম বয়সসীমা ৩৫ করার দাবিতে চাকরি প্রত্যাশীদের মহাসমাবেশ শুরু হয়েছে। এতে সারাদেশ থেকে আসা চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করছেন।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক এবং বেআইনিভাবে রায় দেওয়াসহ অসত্য ও জাল-জালিয়াতিমূলক রায় সৃষ্টি করার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে বিক্ষোভ

চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে বিক্ষোভ

চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীরা।শনিবার (১৭ আগস্ট) সকালে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং ও দৈনিক মুজুরি ভিত্তিতে কর্মরত কর্মচারীরা শাহবাগে বিক্ষোভ করতে থাকেন।

শাহবাগে আওয়ামী লীগের নেতা–কর্মীদের ধাওয়া, ভাঙচুর

শাহবাগে আওয়ামী লীগের নেতা–কর্মীদের ধাওয়া, ভাঙচুর

রাজধানীর শাহবাগ মোড়ে লাঠিসোটা হাতে শত শত লোক জড়ো হয়েছেন। সকালে সাড়ে ১০টার পরে তাঁরা পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। তবে পুরান ঢাকার দিক থেকে আসা মিছিল থেকে তাঁদের ধাওয়া দেওয়া হয়। তাঁরা হাসপাতালের ভেতরে ঢুকে যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছিল।

রাজধানীর শাহবাগে জব্দ করা বাসে আগুন

রাজধানীর শাহবাগে জব্দ করা বাসে আগুন

রাজধানীর শাহবাগ থানার সামনে জব্দ করে রাখা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিটের ব্যবধানে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।