চলতি সপ্তাহের যেকোন দিন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২৮ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মতামত পেলে চূড়ান্ত সুপারিশ যেকোনো দিন করা হবে।
- চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত
- * * * *
- সরকার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও গ্রহণযোগ্যতা নিশ্চিতে কাজ করছে : প্রতিমন্ত্রী
- * * * *
- মিড ডে মিলের খাবার খেয়ে ৩৫ শিক্ষার্থী অসুস্থ
- * * * *
- সঠিক তথ্য পেলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে: পরিবেশ প্রতিমন্ত্রী
- * * * *
- চুয়েটের নতুন ভিসি অধ্যাপক শরীফুল আলম
- * * * *
শিক্ষক নিয়োগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটিতে প্রভাষক ও সহকারী শিক্ষক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শিক্ষা অধিদপ্তর, না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) নেবে- এ নিয়ে জটিলতা কেটে গেছে। বুয়েট কর্তৃপক্ষই পরীক্ষা নেবে বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
সরকারি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের প্রায় দুই হাজার শূন্য পদ পূরণে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এসব পদে নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন পিএসসির কাছে ইতোমধ্যে প্রস্তাব পাঠিয়েছে।
৪র্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ইমরান খান বলেন, আমরা ১৬তম নিবন্ধনধারী যারা আছি, খুবই মানবেতর জীবনযাপন করছি। দীর্ঘ পাঁচ বছরেও এখনও শিক্ষক হিসেবে যোগদান করতে পারিনি। চাকরি হওয়ার পরও গ্রামে যেতে পারছি না।
সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪৭ জন ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে।
জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ১৯টি ভিন্ন পদে মোট ৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ,
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে। শুক্রবার (১৬ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে অধিদফতর।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে কোটা বরাদ্দের বিধান কেন বাতিল করা হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।