বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দিতে জাস্টিন ট্রুডোকে অনুরোধ জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
শিক্ষার্থীদ
সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবেন বলে জানিয়েছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীতে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সচেতনতামূলক সেমিনারে তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি নতুন হল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগে সম্পূর্ণ আবাসন সংকট সমাধানে দেড় থেকে দুই বছর সময় লাগবে বলে জানা গেছে। একই সঙ্গে, জুলাই মাসে সিট হারানো শিক্ষার্থীদের জন্য ১০ দিনের মধ্যে বৈধ সিটের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারের একমাস-পূর্তিতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় এই সরকারের কাছে নিজেদের প্রত্যাশা এবং মতামত তুলে ধরেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শহীদি মার্চ কর্মসূচিতে মাদরাসা শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের একমাস পূর্তি উপলক্ষে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন শিক্ষার্থীদের উত্থাপিত ১১ দফা দাবি মেনে নিয়েছে।
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ তুলেন।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান মিয়া।