নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে (৬৭)। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
শিরোনাম
- নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪
- * * * *
- শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে হামের টিকার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
- * * * *
- নারায়ণগঞ্জে অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
- * * * *
- নীলফামারীতে বজ্রপাতে প্রাণ গেল ভ্যানচালকের
- * * * *
- এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী
- * * * *
শিনজে আবেই
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আগামী ৯ জুলাই শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে শুক্রবার সকালে গুলি করে হত্যা করেছে তাৎসুইয়া ইয়ামাগামি নামে এক ব্যক্তি।
শিনজো আবেকে খুব কাছে পেছন থেকে গুলি করেন তাৎসুইয়া ইয়ামাগামি।