চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি ধানবোঝাই ভটভটির ধাক্কায় জাহিদ হাসান (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আবদুল্লাহ (১১) ও ডলার (১১) নামের আরো দুই শিশু।
- পাকিস্তানে তুষারধস : নিখোঁজ ১০ পর্বতারোহীর মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার
- * * * *
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫
- * * * *
- জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী
- * * * *
- পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার, গ্রেফতার ৫
- * * * *
- ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩
- * * * *
শিশু নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে মীমাংসার জন্য সালিশ সভাকে ঘিরে ক্ষোভের জেরে অভিযুক্তের মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
নড়াইল পৌরসভার বরাশুলা চিত্রা সেতু এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে পলি বেগম (২৭) নামে এক নারী নিহত হয়েছেন।
গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল চাপায় মহিমা খানম (৭) নামে এক কন্যা শিশু নিহত হয়েছে। এ সময় মীম খানম (১০) নামে অপর এক শিশু গুরুতর আহত হয়েছে।
ঝালকাঠির রাজাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা স্বামী-স্ত্রী আহত হয়েছেন। শনিবার বিকেল সোয়া চারটার দিকে খুলনা-বরিশাল মহাসড়কের উপজেলার বাগড়ি বাজার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ বোঝাই নসিমন চাপায় তাবাসসুম নামে এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় আরও একজন শিশু গুরুতর আহত হয়েছে।
সুদানে চলমান সংঘাতে চলতি বছরের জানুয়ারি মাসে অন্তত ২০ শিশু নিহত হয়েছে। নিহত শিশুদের বেশিরভাগই দেশের পশ্চিমাঞ্চলের করদোফান ও দারফুর অঞ্চলের বাসিন্দা।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি ট্যাংকের গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি ট্রাকের সঙ্গে স্কুলগামী একটি মিনিবাসের সংঘর্ষে অন্তত ১৩ শিশু নিহত হয়েছে।
নোয়াখালীর সদর উপজেলায় মালবাহী পিকআপের ধাক্কায় সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় সিফাত নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও চারজন।