ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা। এতে প্রায়ই ঘটে হতাতের ঘটনা। ভুক্তভোগীদের মধ্যে অধিকাংশই থাকে নারী ও শিশু।
শিশুর
ধোঁয়া দেখে আতঙ্কে চলন্ত ট্রেন থেকে এক দম্পতি লাফ দিয়েছেন। এ সময় কোলে থাকা ৮ মাস বয়সী শিশু ছিটকে পড়ে মারা গেছে। গুরুতর আহত হয়েছেন দম্পতি। প্রবাল এক্সপ্রেস নামের ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর জুঁই (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার পাবনা সীমান্তবর্তী গাড়ফা গ্রামের একটি ভুট্টার জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিদ্যুৎস্পৃষ্ট হবার পর দুই হাত কেটে ফেলেও বাঁচানো যায়নি পঞ্চম শ্রেণির ছাত্র সাদাফকে।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার পৃথক দুটি স্থানে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাইবান্ধা সদর উপজেলায় গাছের চাপায় পড়ে আনাস রহমান (১১) নামে এক শিশু নিহত হয়েছেন।
কক্সবাজারের রামুতে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়া এলাকার সোনাইছড়ি খালের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ওমর ফারুক (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীতে ব্যাটারিচালিত ভ্যান একটি মোড় ঘোরানোর সময় মায়ের কোল থেকে চার মাসের শিশু সড়কের ওপর পড়ে যায়। এ সময় উল্টো দিক থেকে একটি অবৈধ স্যালো ইঞ্জিনচালিত ভটভটির নিচে চাপা পড়ে মারা যায় ওই শিশু।