রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। কিন্তু সেই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।
শিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন।
ইমার্জিং এশিয়া কাপের টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পাকিস্তান। ভারতকে হারিয়ে এবারের আসরের শিরোপাও ঘরে তুললো তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের পাত্তাই দেয়নি মোহাম্মদ হারিসরা, ফাইনালে তাদের হারিয়েছে ১২৮ রানে। পাকিস্তানের হয়ে ফাইনালে শতক হাঁকান তইয়্যব তাহির। ম্যাচ সেরাও তিনি।
প্রাক-মৌসুম জাপান সফরের দল থেকে কিলিয়ান এমবাপ্পেকে বাদ দিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। এর মাধ্যমে পিএসজিতে তারকা এই ফরোয়ার্ডের ভবিষ্যত নিয়ে শঙ্কা আরো ঘনীভূত হলো। এমবাপ্পের বাদ পড়া নিয়ে পিএসজি কোন ধরণের কারণও দেখায়নি।
স্থগিত হওয়া শস্যচুক্তি ফের চালু করতে কিছু শর্ত দিয়েছে রাশিয়া। শনিবার জাতিসংঘের রুশ মিশনের উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি সংস্থার সবচেয়ে ক্ষমতাধর অঙ্গ প্রতিষ্ঠান নিরাপত্তা পরিষদের বৈঠকে এসব শর্ত তুলে ধরেছেন।
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান এবং ইমার্জিং এশিয়া কাপের দল থেকে কিছু খেলোয়াড়কে নিয়ে এশিয়া কাপের প্রাথমিক দল সাজাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত দলে জায়গা করে নেয়া খেলোয়াড়রা শেষ পর্যন্ত বিশ্বকাপেও খেলবে।
এখনও প্রকাশ করা হয়নি আসন্ন এশিয়া কাপের সূচি। যদিও খসড়া সূচি এরই মাঝে হাতে পেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেই সূচি প্রকাশ করেছে ক্রিকইনফো। সেখানে জানা গেছে, আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ।
‘বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধের' জন্য দায়ী হওয়ায় ভবিষ্যৎ যুদ্ধ ও অপরাধ ঠেকাতে জার্মানির একটি নীতিগত বাধ্যবাধকতা আছে বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকা।
এশিয়া কাপ শুরু হচ্ছে আগামী ৩০ আগস্ট। তবে পাকিস্তান ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে ভারতের বিপক্ষে খেলবে এমন তথ্য দিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।