শিয়া

খেরসনে রাশিয়ার বিমান হামলা, নিহত ১০

খেরসনে রাশিয়ার বিমান হামলা, নিহত ১০

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১০ জন নিহত ও ডজন খানেক আহত হয়েছেন। রবিবার এ বিস্ফোরণে খেরসন শহরের কেন্দ্রীয় এলাকার আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রাশিয়া যুদ্ধাবসানে কোনো আগ্রহই দেখায়নি : ব্লিঙ্কেন

রাশিয়া যুদ্ধাবসানে কোনো আগ্রহই দেখায়নি : ব্লিঙ্কেন

ইউক্রেন যুদ্ধের ব্যাপারে একটি দ্রুত সমাধানে পৌঁছাতে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের আশা প্রকাশের প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার বলেছেন, যে রাশিয়া যুদ্ধাবসানে জন্য কোনো আগ্রহই দেখায়নি।

মরক্কোকে হারিয়ে তৃতীয় হলো ক্রোয়েশিয়া

মরক্কোকে হারিয়ে তৃতীয় হলো ক্রোয়েশিয়া

কাতার বিশ্বকাপে তৃতীয় হয়েছে গতবারের রানার্স-আপ ক্রোয়েশিয়া। বিশ্বকাপের স্থান নির্ধারনী ম্যাচে ক্রোয়েশিয়া ২-১ গোলে হারিয়েছে মরক্কোকে। সবগুলো  গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে । ক্রোয়েশিয়ার পক্ষে গোল দু’টি করেন জোসকো গাভারডিওল ও মিসলাভ ওরসিচ। মরক্কোর পক্ষে একমাত্র গোলটি করেন আচরাফ  ডারি।

এশিয়া ও আফ্রিকাকে কাছে টানতে পশ্চিমা বিশ্বের উদ্যোগ

এশিয়া ও আফ্রিকাকে কাছে টানতে পশ্চিমা বিশ্বের উদ্যোগ

বিশ্বায়ন প্রক্রিয়ায় রাশিয়া ও চীনের ফায়দা হলে সেই দুই দেশের স্বৈরাচারী শাসকরা নিজস্ব স্বার্থেই শান্তি বজায় রাখবেন – এমন বিশ্বাসের উপর ভর করে পশ্চিমা বিশ্ব গত তিন দশক মোটামুটি নিশ্চিন্ত ছিল৷ 

ইউক্রেনকে অবশ্যই ‘নতুন বাস্তবতা’ মেনে নিতে হবে : ক্রেমলিন

ইউক্রেনকে অবশ্যই ‘নতুন বাস্তবতা’ মেনে নিতে হবে : ক্রেমলিন

ক্রেমলিন মঙ্গলবার বলেছে, ইউক্রেন সংঘাত সমাধানে কোনো অগ্রগতি হতে পারে না যতক্ষণ না কিয়েভ দখলকৃত অঞ্চলগুলোকে রাশিয়ার হিসেবে স্বীকৃতি দেয়।

রাশিয়া শত্রুকে নিরস্ত্র করার জন্য আগাম হামলার ধারণা গ্রহণ করতে পারে : পুতিন

রাশিয়া শত্রুকে নিরস্ত্র করার জন্য আগাম হামলার ধারণা গ্রহণ করতে পারে : পুতিন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া আপাতত পারমাণবিক হামলার ধারণার পরিবর্তে শত্রুকে নিরস্ত্র করার জন্য প্রচলিত আগাম হামলার সামরিক নীতি প্রবর্তন করে তার সামরিক নীতিমালা সংশোধন করতে পারে।

ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার প্রধান জাভা দ্বীপে বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮ ভাগ। একই প্রদেশে অপর একটি শক্তিশালী ভূমিকম্পে ৩০ জনেরও বেশি নিহত হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে এটি আঘাত হানলো। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে।

রাশিয়ার ৬০টির বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে : ইউক্রেন

রাশিয়ার ৬০টির বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে : ইউক্রেন

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, গতকাল রাশিয়ার সেনাবাহিনী যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মধ্যে ৬০টির বেশি ভূপাতিত করা হয়েছে। গতকাল সোমবার ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দেশের বিভিন্ন স্থানে রুশ বাহিনী এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।