সারাবছর ধনেপাতা পাওয়া গেলেও শীতে একটু কম দামে মিলে। তাই এই সময় বেশি পরিমাণে এই পাতা খাওয়া হয়। অসাধারণ পুষ্টিগুণে ভরপুর এই পাতা রান্নায় ব্যবহারের ফলে খাবারের স্বাদ বেড়ে যায়। এছাড়াও বিভিন্ন খাবারে মসলা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সবুজ রঙের সুন্দর এই পাতা।