দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং বিভিন্ন অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
- পাকিস্তানে সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক
- * * * *
- ডেটা সেন্টার নির্মাণে বাড়ছে বাধা, চাপে ইলন মাস্কের পরিকল্পনা
- * * * *
- রাগ নিয়ন্ত্রণে যে ৫ পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)
- * * * *
- কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?
- * * * *
- অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে?
- * * * *
শীত
দিনাজপুরের হিলিতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা রেকর্ড হয়েছে ৯৩ শতাংশ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা।
সারাদেশে তাপমাত্রা কমার পাশাপাশি সিলেটে সর্বনিম্ন তাপমাত্রার ধারাবাহিকতা ধরে রেখেছে। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।00.
প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়ছে মানুষ। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জন জীবন। আরও তিনদিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আাবহাওয়া অফিস।
উত্তরবঙ্গের পাশাপাশি এবার সিলেটেও শীতের প্রার্দুভাব বৃদ্ধি পেয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গত কয়েক দিন ধরেই উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা উঠানামা করছে। দেশের সর্ব উত্তরের এই জেলার তেতুলিয়ায় আজও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
হিম বাতাস আর ঘন কুয়াশায় উত্তরের জনপথ পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
অনেকেই আছেন সারা বছর অপেক্ষা করেন শীতে হাঁসের মাংস ভুনা খাওয়ার। জেনে নিন হাঁসের মাংসের মজার রেসিপি।
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) হালকা বৃষ্টি হয়েছে। আজ বুধবারও দেশের কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে শীতের অনুভূতি আরও তীব্র হওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।
রাজধানীতে শীতের মাত্রাটা এখন পর্যন্ত কম আছে । তবে সেই কমটাকে একটু বাড়াতে হঠাৎ করে বৃষ্টির আগমন। মঙ্গলবার ভোর ছয়টার আগ থেকেই মেঘের গর্জন শোনা যায়। পরে শুরু হয় বৃষ্টি, চলে প্রায় পৌনে এক ঘণ্টা। তবে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।