মিছিল, স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থলসহ সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের সড়ক। শহরের বিভিন্ন সড়ক হয়ে মিছিল এসে মিলিত হয়েছে উদ্যানে। ছাত্রসমাবেশস্থলে একটা স্লোগান বেশি শোনা যাচ্ছে- ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা’।
শেখ হাসিন
নোয়াখালী প্রতিনিধি: শেখ হাসিনা সব কিছু ধরে খেতে খেতে শেষ পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের ফসল রাষ্ট্রকেও খেয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ার মো.শাহজাহান। তিনি বলেন, রাষ্ট্র আজকে সরকারের কাছে অসহায়। রাষ্ট্র প্রধানমন্ত্রীর কাছে বন্দী হয়ে আছে। আজকে রাষ্ট্রের স্বাধীনতা নেই।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, অতীতের শত-শত বছরের পশ্চাদপদ জাতি শেখ হাসিনার নেতৃত্বে আজ ঘুরে দাঁড়িয়েছেতিনি বলেন, ‘কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি খ্যাত অতীতের শতশত বছরের পশ্চাদপদ বাঙালী জাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে আজ ঘুরে দাঁড়িয়েছে।
১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান শেষে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ঢাকার পথে রওয়ানা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় বিকেলে) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।
দক্ষিণ আফিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস লিডার্স ডায়ালগে একথা বলেন তিনি।
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক গ্লোবাল ওয়ার্মিং নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেছেন, তার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৩ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতের জনগণকে চাঁদে দেশটির প্রথম চন্দ্রযান-৩-এর সফল অবতরণ উপলক্ষে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হোটেল হিলটন স্যান্ডটনে এই বৈঠক শুরু হয়।
দেশে ও বিদেশে আওয়ামী লীগ বন্ধুহীন নয়। ফলে কে কী নিষেধাজ্ঞা দিলো তা নিয়ে ভাবেন না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ফের ক্ষমতায় রাখা যায়, তা পুরো অঞ্চলের জন্য, আমাদের জন্য, ভারত, নেপাল ও ভুটান প্রত্যেকের জন্য মঙ্গল হবে। সোমবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।