সরকার বিরোধী কর্মসূচিতে নিষ্ক্রিয় থাকায় খুলনায় বিএনপির ৮ নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু ও সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী এই নোটিশ দেন।
শোক
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে। জনাকীর্ণ বাজারে রাস্তা বন্ধ করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছেন বলে এক পত্রে উল্লেখ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। এর ব্যাখ্যা দিতে ব্যারিস্টার সুমনকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির পাঁচটি গরুর মৃত্যু হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘন করে জনসভা, নির্বাচনি প্রচারণামূলক বক্তব্য ও ভোট প্রার্থনা করায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং বর্তমান সাংসদ এইচ এম ইব্রাহিমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, ‘বিএনপি জামায়াত জ্বালাও-পোড়াও করছে। মানুষকে হত্যা করছে। ধ্বংসযজ্ঞ করছে। সেটার প্রতিবাদে আমাদের নেতাকর্মীরা পাড়া মহল্লায় শান্তি মিছিল করেছে। নৌকা হলো শান্তির প্রতীক। আমরা অন্যসময় মিছিলেও নৌকার স্লোগান দেই। সে কারণেই হয়ত দিয়েছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরীর (দীপু) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জাতীয় পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে মনোনয়নপত্র জমা দেয়ায় জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের এমপি মোস্তাফিজুর রহমানকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।